তেলাপোকা মারার স্প্রেতে দুই ভাইয়ের মৃত্যু, মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রে’র বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতদের বাবা মোবারক হোসেন বাদী হয়ে ডিএমপির ভাটারা থানায় মামলাটি করেন।
মঙ্গলবার (৬ জুন) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, একটি পেস্ট কন্ট্রোল কোম্পানির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত রোববার (৪ জুন) বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে তেলাপোকা মারার স্প্রে’র বিষক্রিয়ায় শায়েন মোবারত জাহিন (১৫) ও শাহিল মোবারত জায়ান (৯) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়। বিষক্রিয়ায় অসুস্থ হন তাদের মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন।
জানা গেছে, গত শুক্রবার (২ জুন) মোবারক হোসেন নামে এক ব্যবসায়ী তার বাসার পোকামাকড় তাড়ানোর জন্য একটি পেস্ট কন্ট্রোল কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। ওই কোম্পানির কর্মীরা বাসায় ওষুধ দিয়ে দুই-তিন ঘণ্টা পরে ঘরে ঢুকতে বলেছিলেন। পরিবারটি নয় ঘণ্টা পর বাসায় ঢুকেও বিষক্রিয়ায় আক্রান্ত হয়। তাদের সকলেরই পেট খারাপ, বমির মতো উপসর্গ দেখা দেয়। রোববার ভোরে ওই ব্যবসায়ীর ৯ বছরের ছোট ছেলেটি মারা যায়। তাকে দাফন করে আসতে না আসতেই ওইদিন গভীর রাতে ১৫ বছর বয়সী বড় ছেলেরও মৃত্যু হয়। মোবারক হোসেনের মেয়ে এখনও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





